1
2
| প্রকাশের তারিখঃ ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করল বিএসএফ, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করল বিএসএফ, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
সীমান্তের শূন্যরেখার কাছ থেকে একটি ছাগল ভারতীয় অংশের দিকে নিয়ে যাচ্ছেন বিএসএফ সদস্যরা। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে একটি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার কাছ থেকে একটি ছাগল ভারতীয় অংশের দিকে নিয়ে যাচ্ছেন বিএসএফ সদস্যরা। এ সময় স্থানীয় কয়েকজন যুবক দূর থেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।
ঝাপসা ফুটেজে ছাগলটিকে ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের দিকে নিয়ে যেতে দেখা যায়।
ভিডিও ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের ছাগলটা এভাবে নিয়ে যাচ্ছে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং এতে হাজারো মানুষ মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা