1
2
| প্রকাশের তারিখঃ ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি :
পরিচয় যাই হোক সকলের জন্য জেলা প্রশাসকের দরজা খোলা রয়েছে জানিয়ে খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার সাদাত বলেছেন,
ন্যায় ও যুক্তিসংগত দাবি দাওয়া নিয়ে কথা বললে তা গুরুত্ব সহকারে দেখা হবে। এসময় জেলার শিক্ষার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শিক্ষার হার বাড়াতে জেলা প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন ও জনগনের নিরাপত্তা নিশ্চত করনে যে কোন সময় জেলা প্রশাসন পাশে থাকবে জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শত ভাগ নিরেপেক্ষ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহীম আধাহাম, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী মো. ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাও. মো. আব্দুল জলিল,
জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক মো. নুর আলম, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা হেফাজতে ইসলামীর আমির মাওলানা হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আমির হোসেন রনি ও মৌজা প্রধান চাইলাপ্রু চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
পাহাড়ে উৎপাদিত পণ্য যথাযথ ভাবে সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন, মাটিরাঙ্গা বাজারের কোল ঘেঁষে বয়ে চলা ধলিয়া খালের শোভাবর্ধনের ওয়াকওয়ে তৈরী, পাহাড়ের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর আহবান জানান বক্তরা।
পরে মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদ্রাসা মাঠে স্থানীয় দু:স্থ ও অসহায়দের মাঝে ঢেউ টিন ও কম্বল বিতরণ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।
এসময় মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো: দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মসলিশের খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি ছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও হেডম্যান-কার্বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা