1
2
| প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাভারে যাত্রীবাহী বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
সাভারে যাত্রীবাহী বাসে আগুন
ডেস্ক রিপোর্ট
সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, সাভার ফায়ার সার্ভিসে রাত ১০টা ২ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে বাসে আগুনের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১০টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনও পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা