1
2
| প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও(কক্সবাজার)
কক্সবাজারের ঈদগাঁওয়ে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নতুন অফিস অরলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জুমনগর অরলতলী গ্রামের রমজান আলী পুত্র রাফি (৭) ও একই এলাকার মোঃ হোসেনের কন্যা সানিয়া (৮)। তারা স্থানীয় শিশুদের সাথে গোদার পানিতে এক সাথে গোসল করতে নেমে ডুবে যায় এবং উভয় একটি নুরানী মাদ্রাসায় পড়ত বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাহাড়ি জনপদ অরলতলী গ্রামে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সাঁতার না জানায় পানিতে তারা তলিয়ে যায়। পাশের অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সাবেক ইউপি সদস্য আবদু শুকুর। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্য্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল বলেন, উভয় পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা