1
2
| প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিল সাতকানিয়া উপজেলা প্রশাসনের
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিল সাতকানিয়া উপজেলা প্রশাসনের
আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া,চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ জাতির স্মরণীয় অধ্যায়।তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান আরো বলেন উপজেলা প্রশাসন অতীতেও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা