1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৫৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জ'ব্দ
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৫৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
শুক্রবার (২রা জানুয়ারি-২০২৬) বিজিবি'র পক্ষ থেকে জানানো হয় গতকাল পহেলা জানুয়ারি মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের গুড়ি/টুকরা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৩৫৬.৭৭ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৮,৯১,৯২৫/-
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা