1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআন সবক ও পুরস্কর বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআন সবক ও পুরস্কর বিতরণ অনুষ্ঠান
মোহাম্মদ মাসুদ,সরাইল :
ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন সবক ও কৃতকার্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ) দুপুর ২টায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা'র মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার উপদেষ্টা ও দারমা মাদ্রাসার মুখ তামিম মাও. মেরাজুল হক কাশেমী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মাও.বোরহান উদ্দিন কাশেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচালিয়াপাড়া মাদ্রাসার শিক্ষক মাও. জহিরুল ইসলাম ও অত্র মাদ্রাসার কোরআন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্টাতা হাফেজ শাইখ নেছার আহমাদ আন- নাছিরী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের সবক তুলে দেন মাদ্রাসার প্রতিষ্টাতা ও উপস্থিত আলেমগণ । এসময় উপস্থিত মাদ্রাসার শিক্ষকরা বলেন, কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিকতা, শালীনতা ও মানবিক গুণাবলি বিকাশ লাভ করে। মাদ্রাসা ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিক্ষা দেশ বিদেশে বাংলাদেশের সুনামও বয়ে আনছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা