1
2
| প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা একজন নিহত, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা একজন নিহত, আহত ১৫
মোঃ রুবেল আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার নিমতলিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন যাত্রী।
নিহতের নাম তারেক (৪৫), যিনি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা হতে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই বাসে উপস্থিত একজন যাত্রী প্রাণ হারান। এতে বাসের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়ে আটকা পড়েন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত যাত্রীটিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর যান চলাচল প্রায় আধাঘন্টা বিঘ্নিত হয়। কিন্তু দুর্ঘটনার জড়িত যান সড়িয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা