1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঢাকার শাহাজাদপুর এলাকায় "হোটেল মেজবান" এ অবাধে চলছে অসামাজিক কার্যক্রম।
নিজস্ব প্রতিবেদক
ঢাকার গুলশান থানাধিন শাহাজাদপুর এলাকায় হোটেল মেজবান এ অবাধে চলছে অসামাজিক কার্যক্রম।
ঢাকার শাহাজাদপুরে হোটেল মেজবান আবাসিকে আমাদের ক্রাইম রিপোর্টার মি মারুফ যেয়ে দেখতে পান তাদের অতিথিদের জন্য কোন প্রকার রেজিস্ট্রার খাতা বা কোন প্রকার ডকুমেনট তারা রাখে না,
এমতাবস্তায় তাদের হোটেলের মালিকের সাথে কথা বলে জানা যায় যে তারা না কি গুলশান থানার কোন এক এন এস আই কে টাকা দেয় যার ফলে তাদের কোন প্রকার রেজিস্ট্রার মেইনটেইন করতে হয় না, আমাদের ক্রাইম রিপোর্টার মারুফ তার ভয়েজ রেকর্ড করে নিয়ে আসে এবং হোটেলের মালিক আমাদের রিপের্টারের সাথে খারাপ আচরন করে এবং তার কাজে বাধা প্রদান করে,
এসব হোটেলে চলছে অবাধে অসামাজিক কার্যক্রম যার ভুক্তভুগী আমাদের সমাজ হচ্ছে, খুব শিগ্রই এসব হোটেল বন্ধের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি। এবং গুলশান থানার এন এস আই এর বিরুদ্ধে আইনানুগ বেবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা