1
2
| প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খাগড়াছড়ি আসনে সমীরণ দেওয়ানের প্রার্থিতা বহাল:খাগড়াছড়ি প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি আসনে সমীরণ দেওয়ানের প্রার্থিতা বহাল: খাগড়াছড়ি প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান ২৯৮ নং সংসদীয় খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখা হয়। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সমীরণ দেওয়ান নিজেই।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা থেকে দৈবচয়ন পদ্ধতিতে যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা দুইজনের তথ্য ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।
খাগড়াছড়ি আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬ জন নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিলকারীদের মধ্যে ইতোমধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রওয়াজা, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং আজ সমীরণ দেওয়ান তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা