1
2
| প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রামগড়ে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
রামগড়ে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত
মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত, রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে জাতিয়তাবাদী প্রবীণ দলের ব্যানারে সোমবার (১৯ জানুয়ারি) মাষ্টারপাড়াস্থ শিল্পী কমিউনিটি সেন্টারে এ সভা অনু্ষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।এছাড়াও রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন,সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া,পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন,সাধারন সম্পাদক সেফায়েত উল্লাহ ও স্থানীয় বাসিন্দা ফয়েজ আহম্মদ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীন ব্যাক্তিত্ব সিদ্দিকুর রহমান,উপস্থাপনায় ছিলেন মুছা আহম্মদ।এ স্মরণ সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী,স্থানীয় জনতা অংশ নেন ।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা