1
2
| প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বেড়ায় অবৈধভাবে এলপি গ্যাস বিক্রির অভিযোগে আটক-১
নিজস্ব প্রতিবেদক
বেড়ায় অবৈধভাবে এলপি গ্যাস বিক্রির অভিযোগে আটক-১
মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার
পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে পাম্প থেকে এলপি গ্যাস বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
১৯ জানুয়াীি (সোমবার) রাতে উপজেলার ইছামতী পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে হাতেনাতে অবৈধভাবে এলপি গ্যাস বিক্রির অভিযোগের বিষয়টি ধরা পড়ে। পরে পুলিশ একজনকে আটক করে।
ঘটনার সময় পাম্পের কর্মকর্তারা পালিয়ে যান। আটক ব্যক্তি ও সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম যেন না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা