1
2
| প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রামে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. অলি উল্লাহ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউনুছ মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. নুর নবী, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শহীদুল ইসলাম ও যুগ্মআহবায়ক জিরন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির উন্নয়নের রূপকার ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরপরই মাটিরাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে শতাধিক টীম প্রচারনা শুরু করে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, প্রচারণার প্রথম দিনেই ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, তারা ১৭ বছর নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। তিনি বলেন, খাগড়াছড়িবাসী সর্বোচ্চ ভোটে ওয়াদুদ ভুইয়াকে বিজয়ী করে আবারও প্রমান করবে—খাগড়াছড়ি বিএনপির দুর্গ।
একইদিনে মাটিরাঙ্গা উপজেলা সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান এর নেতৃত্বে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা