1
2
| প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি সফরে আগমন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিভাগীয় কমিশনার রাঙামাটি সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।পুলিশি বিশেষ সম্মাননা: সার্কিট হাউজ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এসময় বিভাগীয় কমিশনার সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়: অভ্যর্থনা পর্ব শেষে তিনি উপস্থিত জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য বিনিময় করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সফরকালে বিভাগীয় কমিশনারের জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা