1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা: ৩১ দফা ও উন্নয়নের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা: ৩১ দফা ও উন্নয়নের অঙ্গীকার
মো.আবুল বাশার নয়ন, বান্দরবান
বান্দরবানের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা সফরের অংশ হিসেবে প্রথম দিনেই ব্যাপক শোডাউন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী।
বুধবার (২৮ জানুয়ারি) লামা উপজেলার টংকাবতী, ক্যয়াজুপাড়া, সরই, গজালিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গম ও জনবহুল এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন তিনি।
সকাল থেকেই লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাচিং প্রু জেরীর নেতৃত্বে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে দুর্গম পাহাড়ী জনপদগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর পাশাপাশি বিপুল সংখ্যক বাঙালি নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রচারণাকে এক ভিন্ন মাত্রা দেয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখার সময় সাচিং প্রু জেরী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।
এই ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার একটি পূর্ণাঙ্গ নকশা।
পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কোনো বিশেষ গোষ্ঠী নয়, বরং ম্রো, ত্রিপুরা, মারমা ও বাঙালিসহ সকল জাতিগোষ্ঠীর সমান উন্নয়ন নিশ্চিত করব।
পাহাড়ি জনপদে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করাই আমার মূল লক্ষ্য।
এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, আবদুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, হাবীবুর রহমানসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা