1
2
| প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী
নিজস্ব প্রতিবেদক
মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপি'র সভাপতি ওয়াদুদ ভূইয়ার জন্য ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একাধিক নির্বাচনী সভা সমাবেশ করেছেন ওয়াদুদ ভুইয়ার সহধর্মিণী ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোমতি, তাইন্দং, তবলছড়ি ও বড়নালে ওয়াদুদ ভূইয়া'র সমর্থনে মাটিরাঙ্গা উপজেলা মহিলা দল আয়োজিত নির্বাচনী পথসভায় ভোট প্রার্থনা করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা জাকিয়া জিনাত বীথি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেছেন, ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলে পাহাড়ে উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। ওয়াদুদ ভুইয়া ১৭ বছর জেল-জুলুম নির্যাতনের পরেও নেতাকর্মী আর জনগনকে ছেড়ে যাননি।
পৃথক পৃথক এসব নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি ও সাংগঠনিক সসম্পাদক তাহমিনা সিরাজ সীমা প্রমুখ।
এসময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি মাজেদা আক্তার, সিনিয়র সহসভাপতি অজিফা সিরাজ ও মহিলাদল নেত্রী নুরজাহান বেগম ছাড়াও স্থানীয় মহিলা দল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নির্বাচনী পথসভার ফাঁকে ফাঁকে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। গনসংযোগকালে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলের চোখে-মুখে ছিল উচ্ছাস।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা