1
2
| প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শিবপুর উপজেলা মৎস্যজীবী লীগ নেতার ভাই শরীফ মিয়া (৩৮) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাড়ির ভিতরে ঢুকে আতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন।তার মৃত্যু সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া ও নিন্দার ঝড় বইছে।
নিহত শরীফ মিয়া যশোর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরের বড় ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল একদল সশস্ত্র দুর্বৃত্ত শরীফ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি তার।জনমনে আতঙ্ক ও নিরাপত্তা শঙ্কা
এই হত্যাকাণ্ডের পাশাপাশি নরসিংদীর বেলাবোতে বস্তাবন্দি অবস্থায় আরও একজন যুবলীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় নরসিংদীর জেলায় সার্বিক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে আর কত রক্ত ঝরবে নরসিংদীতে ?
নিহত শরীফ মিয়া শিবপুর উপজেলা মৎস্যজীবী লীগ এর নেতা।বর্তমান পরিস্থিতি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শরীফ মিয়ার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা