1
2
| প্রকাশের তারিখঃ ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খাগড়াছড়িতে এক কাতারে ১০ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে এক কাতারে ১০ প্রার্থী
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর উদ্যোগে খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ১০ জন প্রার্থী অংশ নেন।
বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি শহরের টাউন হলের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
সুজন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার।
অংশ নেওয়া প্রার্থীরা হলেন- বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়া (ধানের শীষ), ধর্ম জ্যোতি চাকমা (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল), জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙল), ইসলামী আন্দোলনের মো. কাউসার (হাতপাখা), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট), গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা (ট্রাক), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা আল ইহযায (হারিকেন) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম (আপেল)।
অনুষ্ঠানে প্রার্থীরা শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, রাস্তাঘাট ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেন।
বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে দল–মত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চান। স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা বলেন, এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চান, বিশেষ করে বেকার যুবক ও নারী উদ্যোক্তাদের জন্য কাজ করতে চান। জামায়াত প্রার্থী মো. এয়াকুব আলী দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল এবং কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা