1
2
| প্রকাশের তারিখঃ ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কেন্দুয়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে উপজেলা সেচ্ছাসেবকদল নেতা সহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
কেন্দুয়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে উপজেলা সেচ্ছাসেবকদল নেতা সহ আটক ৩
মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় র্যাব-১৪ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের মধ্যে রয়েছেন—
জিয়াউর রহমান জিয়া, যিনি কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বলে পরিচিত। তার সঙ্গে আরও দুইজন সহযোগী নাজিম ও লিটন আটক হন।
অভিযান শেষে আটক তিনজন, উদ্ধারকৃত ৭২ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী পিকআপ ভ্যানটি র্যাব-১৪ এর পক্ষ থেকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব সদস্য বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানানো হয়।
বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা