নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে গনসংযোগ-পথসভায় ধানের শীষে ভোট চাইলেন ওয়াদুদ ভুইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও নির্বাচনী পথসভায় ব্যস্ত সময় পার করছেন খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি'র সভাপতি এবং ওয়াদুদ ভূইয়া।
শনিবার দুপুর থেকে মাটিরাঙ্গা উপজেলার ঢাকাইয়া পাড়া মোড়, খেদাছড়া, বেলছড়ি, অযোধ্যা মোড়, গোমতি, শান্তিপুর বাজার, করল্যাছড়ি উপাশিং পাড়া, রামশিরা আব্বাস সর্দার পাড়া, করিম মাষ্টারপাড়া পথসভা, বড়নাল, যামিনীপাড়া, তবলছড়ি, তাইন্দংয়ের একাধিক পথসভায় ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন ওয়াদুদ ভূইয়া।
নিজেকে জনগনের কাছে পরীক্ষিত দাবী করে
খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য থাকাকালে অবকাঠামো, সড়ক যোগাযোগ ও শিক্ষাসহ আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছি। সুতরাং আমাকে চিনতে আপনাদের এক মিনিট সময় লাগবে। অতীতের পরীক্ষায় যোগ্য হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেন, বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করলে পাহাড়ে উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। বিনা ঘুষো মেধাবীদের চাকুরী হবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করছে উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, জনবিচ্ছিন্ন এ দল সাধারন মানুষকে বিভ্রান্ত করছে। বিশেষ শ্রেণীর এ ধর্মব্যবসায়ীদের মিষ্টি কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য ভোটারদের আহবান জানান তিনি।
এসময় পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলো অস্ত্র ঠেকিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে
পাহাড়িদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ কেরন তিনি ।
নির্বাচনী পথসভার ফাঁকে ফাঁকে ধানের শীষে ভোট চেয়ে পথে পথে গণসংযোগ করেন ওয়াদুদ ভুইয়া। এ সময় হাজার হাজার নারী-পুরুষ প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়ার নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তাদের সমর্থনের জানান দেয়। পথসভাগুলোতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলের চোখে-মুখে ছিল ধানের শীষের জয়ের উচ্ছাস।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান পাটোয়ারী সজল ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের yবিভিন্ন পর্যায়ের নেতৃববৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।