1
2
| প্রকাশের তারিখঃ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সাতকানিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম (ডিসি)জাহিদুল ইসলাম মিঞা
নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম (ডিসি)জাহিদুল ইসলাম মিঞা
আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষার জন্য দেশের মেরুদন্ড সোজা করতে চাই সততা,ঈমান ও নিরপেক্ষতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেক বিক্রি করবেন না।আপনাদের প্রতি কঠোর হতে চাই না।সুন্দর সিস্টেমের মাধ্যমে এ দেশকে গড়তে হবে। কোনভাবেই বেঈমানি করা যাবে না।বেঈমানের স্থান এদেশে কোনদিন হয়নি।আমরা শান্তিপূর্ণ রাষ্ট্রপ্রতিষ্ঠায় এগিয়ে যেতে চাই। কোন ধরনের গাফেলতির দায় নির্বাচন কমিশন সহ্য করবে না। আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে চাই।
তিনি সোমবার (২ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভার বিশেষ অতিথি ও চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন,ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে,'মব'সৃষ্টি হতে পারে।বিষয়টি মাথায় রেখে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেছেন, বিগত সময়ের পঁচা নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করেছেন।আমাদের পূর্বসূরীরা নির্বাচনকে প্রতিষ্ঠানিকভাবে শেষ করে দিয়েছেন,এবার আমরা তা থেকে মুক্ত হতে চাই।
এবারের নির্বাচনে কোনো চাপ না থাকলেও কিন্তু দায় আছে। এজন্য বৈধ আদেশ ও নির্দেশনা পালনে অবশ্যই সতর্ক দৃষ্টি থাকতে রাখতে হবে।কাউকে ভয় পাবেন না।যদি পেশি শক্তির চাপ আসে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর ব্যবস্থা নিবে। ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ অধিনায়ক মেজর আখলাফ বলেছেন, প্রতিটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তাদের সেফটি এবং সিকিউরিটির দায়িত্ব অন্যান্য বাহিনীর মত সেনাবাহিনীর উপরেও থাকবে।কোন ভোটকেন্দ্রে গন্ডগোলের সংবাদ পাওয়ার ২-৩ মিনিটের মধ্যে সেনাবাহিনী পৌঁছে যাবে।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,চট্টগ্রাম
আনসার ও ভিডিপি'র বিভিএম, পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ শরীফ উদ্দিন, সাতকানিয়া উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ,সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা