1
2
| প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গুলশান কার্যালয়ে তারেক রহমান ও সাচিং প্রু জেরী সহধর্মিনীর পুরনো স্মৃতিচারণ
নিজস্ব প্রতিবেদক
গুলশান কার্যালয়ে তারেক রহমান ও সাচিং প্রু জেরী সহধর্মিনীর পুরনো স্মৃতিচারণ
মো.আবুল বাশার নয়ন, বান্দরবান
দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা আর পারিবারিক সম্পর্কের এক মেলবন্ধন দেখা গেল বিএনপির গুলশান কার্যালয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন বান্দরবান ৩০০নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। সাথে ছিলেন তাঁর সহধর্মিণী মম চিং।
কক্ষে প্রবেশ করতেই তারেক রহমান এগিয়ে আসেন। এসময় সাচিং প্রু জেরী অত্যন্ত শ্রদ্ধার সাথে দুহাত তুলে তাঁর নেতাকে অভিবাদন জানান। তারেক রহমানও আন্তরিকতার সাথে হাত বাড়িয়ে দেন এবং কুশল বিনিময় করেন। রাজনীতির এই শিষ্টাচারপূর্ণ মুহূর্তটি উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে।
এই সাক্ষাতে রাজনীতির বাইরেও উঠে আসে গভীর আবেগ। সাচিং প্রু জেরীর সহধর্মিণী মম চিং প্রায় দুই যুগ আগের পুরনো স্মৃতিচারণ করেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের দুর্গম পাহাড়ের ভয় জয় করে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করায় অনন্য ভ‚মিকা রেখেছেন সাচিং প্রু। তাঁর এই আকাশচুম্বী জনপ্রিয়তার মুখে চারজন প্রতিদ্বন্ধী প্রার্থী কার্যত কোণঠাসা হয়ে পড়েন। ফলে আনুপাতিক হারে বিপুল ব্যবধানে জয়লাভ করেন সাচিং প্রু জেরী।
বান্দরবানের মানুষের সেবা আর বলিষ্ঠ নেতৃত্বের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন সাচিং প্রু জেরী। তাঁর এই রাজনৈতিক যাত্রায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে আছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। বান্দরবানের সাধারণ ভোটারদের দৃঢ় বিশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাহাড়ের এই অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদকে তাঁর যোগ্য সম্মানের আসনে আসীন করবেন।
উল্লেখ্য যে, সাচিং প্রু জেরীর পিতা অংশৈ প্রু চৌধুরী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী। বাবার সেই সততা আর দেশপ্রেমের ধারা বজায় রেখে সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবানের মানুষ বেছে নিয়েছেন তাঁর যোগ্য সন্তান সাচিং প্রু জেরীকে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা