1
2
| প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ মঙ্গলবারই হতে হবে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ মঙ্গলবারই হতে হবে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ আগামীকাল মঙ্গলবারই (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে না চাইলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো মানে নেই।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের এক মন্তব্যের জবাবে এই কথা লিখেছেন তিনি।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের প্রশ্নে আজ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, এটা যদি কন্সটিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে এমেন্ডমেন্ড হয় এবং সে শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিল ফর্ম হয়, সে শপথ কে পাঠ করাবেন, সেটা নির্ধারিত হয়, এতগুলো ‘হয়’ এর পরে, তারপরে হলেও হতে পারে।
তার প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ লিখেছেন, সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ আগামীকাল নির্ধারিত সময়েই হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নিতে চান, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোন মানে নেই।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা