1
2
| প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ভালুকায় মাদক ব্যবসার প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক
ভালুকায় মাদক ব্যবসার প্রতিবাদ।
ভালুকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় নারীসহ চারজনকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে সবুজ মিয়া ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার ধীতপুর ইউনিয়নের দেয়ালিয়াপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সবুজ মিয়া ভালুকা মডেল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও তিনি এর প্রতিবাদ করে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে একই এলাকার আলাল উদ্দিন, দুলাল মিয়া, শাকিল মিয়া, রবিন মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় সবুজ মিয়াকে একা পেয়ে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে, এতে নারীসহ আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা