1
2
| প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পানছড়িতে ৩ বিজিবি’র অভিযান লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ
নিজস্ব প্রতিবেদক
পানছড়িতে ৩ বিজিবি’র অভিযান লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ
মো: মামুন হাসান, পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুজগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন করল্যাছড়ি এলাকায় হাবিলদার মো. পেয়ারুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল অবস্থান নেয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পড়লে সেখান থেকে ৬৪ টুকরা (৮৭.৯৮ ঘনফুট) সেগুন কাঠ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৭ হাজার ৪৮৩ টাকা।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত কাঠগুলো ইতিমধ্যে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। দেশের বনজ সম্পদ রক্ষায় সীমান্ত ও জনপদে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা