1
2
| প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বন্ধুদের সাথে কক্সবাজারে যাওয়া হলোনা খোরশেদ রাব্বি নামে এক কলেজ ছাত্রের
নিজস্ব প্রতিবেদক
বন্ধুদের সাথে কক্সবাজারে যাওয়া হলোনা খোরশেদ রাব্বি নামে এক কলেজ ছাত্রের
আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ভ্রমণে যাওয়ার পথে মাইক্রোবাসের সামনের সিট থেকে পেছনের সিটে আসার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাক চাপায় খোরশেদ রাব্বি (২৫) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের আঁধার মানিক দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বির বাড়ি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায়।তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে।এ ছাড়াও তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।জানা যায়,খোরশেদ রাব্বিসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।ভোরের দিকে তারা সাতকানিয়ার আঁধার মানিক দরগাহ এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করান।এ সময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপ পরিদর্শক রুহুল আমিন বলেন, নিহত যুবককে চাপা দিয়ে অজ্ঞাত ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।একপর্যায়ে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা