1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সরকারি কর্মচারীরা ঘুষ খেলে ও দুর্নীতি করলে বিচার হবে- মাগুরায় সংস্কৃতি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মচারীরা ঘুষ খেলে ও দুর্নীতি করলে বিচার হবে- মাগুরায় সংস্কৃতি মন্ত্রী
মাগুরা প্রতিনিধি :-
সরকারি কর্মচারীরা ঘুষ খেলে ও দুর্নীতি করলে তাদের যেমন বিচার হবে, তেমনি সাধারণ মানুষের দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকবে। মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ শুক্রবার দুপুরে এসব কথা বলেন।
দীর্ঘ ৩৫ বছর পর মাগুরা-২ আসনে বিএনপি'র সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রী হয়ে সকালে জেলার প্রবেশ পথ ওয়াবদা গড়াই সেতু এলাকায় হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মাগুরা-১ আসনের বিএনপি'র সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কেও ফুল দিয়ে বরণ করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মন্ত্রীকে মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানান।
সার্কিট হাউস হলরুমে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। জেলায় পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের পাশাপাশি দুস্থ শিল্পীদের ভাতা দেয়ার আশ্বাস দেন।
বিকেলে মন্ত্রীকে তার নিজ উপজেলা মহম্মদপুর এবং নিজ গ্রাম হাটবাড়িয়ায় গণ সংবর্ধনা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা