1
2
| প্রকাশের তারিখঃ ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বান্দরবানে ৫ ইটভাটা মালিকের গ্রেফতারি পরোয়ানা।
নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে ৫ ইটভাটা মালিকের গ্রেফতারি পরোয়ানা।
উথোয়াইচিং মারমা ; বান্দরবান প্রতিনিধি:
তাং: ০১.০৩.২০২৬ইং
বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে ৫টি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত।
রবিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।
আদালত সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসনের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৪২টি ভাটা সচল রয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু ভাটাকে অর্থদণ্ড এবং বুলডোজার ও স্কেভেটরের মাধ্যমে ভেঙে দেওয়া হলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে অবৈধ ইটভাটা থেকে প্রায় ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মো: আনোয়ার হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালত, বান্দরবান।
পরোয়ানা জারিকৃত ভাটা মালিকরা হলেন—
থানচি উপজেলার MSB ভাটার মালিক যুবলীগ নেতা আনিসুর রহমান সুজন (মামলা নং-০৩/২৬)
আলীকদম উপজেলার ABM ইটভাটার মালিক সামছুদ্দিন ও এখলাচুর রহমান (মামলা নং-০৫/২৬)
UBM ইটভাটার মালিক জামাল উদ্দিন (মামলা নং-০৪/২৬)
FBM ইটভাটার মালিক শওকত তালুকদার (মামলা নং-০২/২৬)
নাইক্ষ্যংছড়ি উপজেলার BBM ইটভাটার মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং-০১/২৬)
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানার বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে জানান এবং পুলিশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা