1
2
| প্রকাশের তারিখঃ ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট, ৫ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট, ৫ ব্যবসায়ীকে জরিমানা
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার দুরছড়ি বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২রা মার্চ) সকালে উপজেলার দুরছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মান, ওজন এবং সংরক্ষণ ব্যবস্থা তদারকি করা হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৫ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী বিভিন্ন পণ্য জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং জোরদার থাকবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা