1
2
| প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চরফ্যাশনে ২৮৮ দরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এমপি নূরুল ইসলাম নয়ন
নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে ২৮৮ দরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এমপি নূরুল ইসলাম নয়ন।
মনপুরা (ভোলা) প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২৮৮টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকার ১৪টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান দেশ ও জাতির কল্যাণে ৩১ দফা কর্মসূচির যে রূপরেখা ঘোষণা করেছিলেন, সরকার গঠনের পর ধাপে ধাপে তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও নীতিনিষ্ঠ একটি রাষ্ট্র। এ লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা