1
2
| প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ফ্যামিলি কার্ড: প্রান্তিক মানুষের জন্য রাষ্ট্রের নতুন প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ড: প্রান্তিক মানুষের জন্য রাষ্ট্রের নতুন প্রতিশ্রুতি
মো. সহিদুল ইসলাম সুমন
হাজার কোটি টাকার সাহস—রাষ্ট্র যদি চায়, দারিদ্র্য কমানো অসম্ভব নয়।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে এক ধরনের বৈপরীত্য চোখে পড়ে। একদিকে পরিসংখ্যান বলছে, দেশের অর্থনীতির আকার প্রায় ৪৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি। রপ্তানি আয়, প্রবাসী আয়ের প্রবাহ এবং অবকাঠামোগত উন্নয়ন—সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দ্রুতবর্ধনশীল অর্থনীতিগুলোর তালিকায় বাংলাদেশ বহুবার জায়গা করে নিয়েছে।
কিন্তু বাস্তব জীবনের একেবারে নিচের স্তরে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। গ্রামবাংলার অসংখ্য পরিবার এখনও মাসের শেষে চাল-ডাল জোগাড় করতে হিমশিম খায়। এই দ্বৈত বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে একটি প্রশ্ন বারবার সামনে আসে—রাষ্ট্র কি সামান্য অর্থনৈতিক সাহস দেখিয়ে সবচেয়ে দুর্বল মানুষগুলোর জীবনকে একটু স্বস্তি পারে না?
সংখ্যার হিসাবটি খুব জটিল নয়। যদি ৫০ লাখ প্রান্তিক পরিবারকে মাসে ২৫০০ টাকা করে দেওয়া হয়, তবে বছরে প্রয়োজন হবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অর্থাৎ একটি পরিবার বছরে পাবে ৩০ হাজার টাকা। ৫০ লাখ পরিবারের জন্য মোট ব্যয় দাঁড়াবে ১৫ হাজার কোটি টাকা।
অনেকের কাছে এই অঙ্কটি বড় মনে হতে পারে। কিন্তু রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির তুলনায় এটি খুবই সামান্য। বাংলাদেশের জাতীয় বাজেট এখন প্রায় ৭ লাখ ৬০ হাজার কোটি টাকার কাছাকাছি। সেই বাজেটের মাত্র দুই শতাংশের একটু বেশি এই ব্যয়। অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্রের ব্যয়ের তুলনায় এটি একটি ছোট অংশ। অথচ এই সামান্য অংশটি যদি সঠিক জায়গায়, সঠিক ভাবে ব্যাবহার করা যায়, তাহলে তার প্রভাব হতে পারে ব্যাপক।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা