1
2
| প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের উপহারের খেজুর বোয়ালমারীর ৫০টি মাদ্রাসায় বিতরণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের উপহারের খেজুর বোয়ালমারীর ৫০টি মাদ্রাসায় বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব রাজকীয় সরকার-এর পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
১২ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে মোট ২০৭ কেজি খেজুর উপজেলার ৫০টি মাদ্রাসার মাঝে বিতরণ করা হয়। রমজান মাসে ইফতারের জন্য এসব খেজুর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়।
এ বিষয়ে এস এম রকিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে পাঠানো এই খেজুর বোয়ালমারীর বিভিন্ন মাদ্রাসায় সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, পবিত্র রমজানের এই উপহার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা