1
2
| প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে সরকারের সহযোগিতা চাইলেন এমপি মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে সরকারের সহযোগিতা চাইলেন এমপি মোস্তাফিজুর রহমান
খাজা ময়েনউদ্দিন চিশতি কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকারের সদিচ্ছা ও সহযোগিতা থাকলে ব্রহ্মপুত্র নদের ভাঙন দ্রুত রোধ করা সম্ভব।
তিনি জানান, নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনেই তিনি এ অঞ্চলের নদী ভাঙন সমস্যা এবং রৌমারী-চিলমারী সেতু নির্মাণের বিষয়টি তুলে ধরেছেন।
সোমবার দুপুরে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতী, চর গেন্দার আলগা ও সোনাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত অঞ্চল পরিদর্শন শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নদী ভাঙন রোধ ও সেতু নির্মাণের বিষয়ে ইতোমধ্যে নোট পাঠানো হয়েছে। পাশাপাশি সংসদীয় বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমিরের কাছেও এলাকার ভয়াবহ দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ চালানো হবে। তবে পর্যাপ্ত সরকারি বরাদ্দ পেলে স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে।
পথসভায় এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী আলামিন ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির হায়দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা