1
2
| প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্যাপন
মোঃ আসিফ ইসলাম সাইফ বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ এবং ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাঙ্গণে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন মজুমদার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাণবন্তভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা ও চেতনাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে বাঘাইছড়িবাসী আনন্দ-উচ্ছ্বাসে বরণ করে নেয় নতুন বাংলা বছর ১৪৩৩।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা