1
2
| প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নেত্রকোনায় ৬০০ বোতল ফে'ন'সি'ডি'ল'স'হ দুই মা'দ'ক কা'র'বা'রি গ্রে'প্তা'র
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশি অভিযানে ৬০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ নামক স্থানে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ৬০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দুর্গাপুর উপজেলার চাড়িয়া মাসকান্দা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নাসির উদ্দীন (২৮) ও একই গ্রামের তারা মিয়ার ছেলে আলী আকবর (২৫)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা