1
2
| প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাবলম্বিতায় ৮৫ পরিবারকে ছাগল বিতরণ--
নিজস্ব প্রতিবেদক
ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাবলম্বিতায় ৮৫ পরিবারকে ছাগল বিতরণ--
মোঃ শামসুল হক ইমন স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর। এরই ধারাবাহিকতায় ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ধোবাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার ৮৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা স্বল্প পুঁজি নিয়ে পশুপালনের মাধ্যমে আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপালনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ স্বাবলম্বী হতে পারবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল ইসলাম বলেন, “প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই ছাগলগুলো উপকারভোগীদের জন্য টেকসই আয়ের উৎসে পরিণত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম দুলাল ও আব্দুল মোমিন শাহীন, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, বিএনপি নেতা কবিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা উপকারভোগীদের ছাগলগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।
উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা