1
2
| প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হাতিয়ায় কোস্টগার্ডের যৌথ অ'ভি'যা'নে অ'স্ত্র'স'হ এক স'ন্ত্রা'সী' আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক
হাতিয়ায় কোস্টগার্ডের যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ
হাতিয়ায় পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে হাতিয়া কোস্টগার্ডের এক প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন।
প্রেস ব্রিফিংয়ে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের এক অভিযানে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা গ্রামে শীর্ষ সন্ত্রাসী মহিবুল্যাহ ওরফে মফুইল্যাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ীর আশপাশে তল্লাশি করে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত মহিবুল্ল্যাহ এর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ড সহ হাতিয়া থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত ৬ অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ড আরো জানায়, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা