1
2
| প্রকাশের তারিখঃ ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীর রায়পুরায় নারী মা'দ'ক ব্যাবসায়ী গ্ৰে'ফ'তা'র
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় নারী মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার
আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর রায়পুরার খানাবাড়ির হুমায়ুন সাধুর মাজার থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমাকে মাদকসহ আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় একজন মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে ০১ মে, শুক্রবার,২০২৬ইং রাত ৯টায়,তাৎক্ষণিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।এ সময়,
রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন,
মাদকের বিরুদ্ধে মাঠ পর্যায়ে,কঠোর অবস্থানে আছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা