1
2
| প্রকাশের তারিখঃ ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: অ'প'রা'ধ দ'ম'নে ‘জি'রো ট'লা'রে'ন্স’ ঘো'ষ'ণা
নিজস্ব প্রতিবেদক
পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, পূর্বধলা (নেত্রকোনা)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। শনিবার (২ মে) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন ও জুলফিকার আলি শাহিন, সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক কোষাধ্যক্ষ দীপক রঞ্জন সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সভায় নবাগত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র উঠে আসে। পূর্বধলা উপজেলা থেকে মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও নারী নির্যাতনসহ সকল অপরাধ নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। অপরাধমুক্ত সমাজ গড়তে আমি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও আশ্বাস দেন যে, উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা জনস্বার্থে পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান এবং অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাকিব, অর্থ সম্পাদক আল মনসুর, সদস্য মোহাম্মদ আলী জুয়েল, আবুল আরশাদ, শহিদুল আলম মামুন, নাহিদ আলম, এসআই রফিকুল ইসলাম এবং শিক্ষানবিশ এসআই মো. শামীমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) বিদায়ী ওসি মো. দিদারুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ সিআইডিতে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা