1
2
| প্রকাশের তারিখঃ ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
১৫১ সদস্যের খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
১৫১ সদস্যের খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আরিফুল ইসলাম জাহিদ সভাপতি, সোহেল দেওয়ান সাধারণ সম্পাদক এবং আশিকুর রহমান আশিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক গতিশীলতার প্রত্যাশা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নবগঠিত কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন নেতারা। আন্দোলন-সংগ্রামে তাদের ত্যাগ, শ্রম ও সাহসিকতাকে সংগঠনের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম জাহিদ বলেন, “এই পূর্ণাঙ্গ কমিটি নতুন নেতৃত্ব, নতুন উদ্যম ও নতুন প্রত্যয়ের সূচনা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খাগড়াছড়ি জেলা ছাত্রদল আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনমুখী সংগঠনে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “যারা কমিটিতে স্থান পাননি, তাদের অবদানও সমানভাবে মূল্যবান। সবাইকে সঙ্গে নিয়েই আগামীর পথচলা এগিয়ে যাবে।”
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা