1
2
| প্রকাশের তারিখঃ ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাটিরাঙ্গায় কা'ল'বৈ'শা'খী ঝ'ড়ে ক্ষ'তি'গ্র'স্ত শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা
নিজস্ব প্রতিবেদক
মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যােগে সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
রোববার (৩ মে) বিকেলের দিকে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে ২০ কেজি করে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
মাটিরাঙ্গা পৌর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া।
খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া বলেন, সাম্প্রতিক কাল বৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে যায় এবং বেশ কিছু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে পড়ে। সেই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ঢেউটিনও বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
দুর্যোগে খাদ্য সহায়তা পেয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা