1
2
| প্রকাশের তারিখঃ ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার অ'প'সা'র'ণ দা'বি'তে জামায়াতের মা'ন'ব'ব'ন্ধ'ন।
নিজস্ব প্রতিবেদক
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে জামায়াতের মানববন্ধন।
মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত খালখনন কর্মসূচিতে বাধা প্রদান ও সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ এনে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব-এর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ মে (রবিবার)দুপুর ১২ টায় ঈশ্বরদী রেলগেট এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক খান হাফিজুর রহমানসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, খালখনন কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং সরকারি কাজে অসহযোগিতার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা দ্রুত ইউএনও’র অপসারণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা