1
2
| প্রকাশের তারিখঃ ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হাজার কোটির সাম্রাজ্যও আজ এক টুকরো সাদা কা'ফ'নে'র কাছে প'রা'জি'ত...
নিজস্ব প্রতিবেদক
নবী করীম (ছাঃ) বলেন, ‘মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে, যতক্ষণ না তার পক্ষ হ’তে ঋণ পরিশোধ করা হয়’ (তিরমিযী হা/১০৭৮; মিশকাত হা/২৯১৫; ছহীহুল জামে‘ হা/৬৭৭৯)।
হাজার কোটির সাম্রাজ্যও আজ এক টুকরো সাদা কাফনের কাছে পরাজিত...
২০২০ সাল। অক্সিজেনের জন্য ঘরে ঘরে কাঁদছে মানুষ। সেই করোনাকালের এক ভয়ংকর রাতে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে চুপিসারে থামল একটি প্লেন। স্ট্রেচারে শুয়ে অক্সিজেন মাস্ক পরে দুই ভাই রোগীর ভান করে উঠলেন তাতে। গন্তব্য ব্যাংকক। রন আর দীপু, দুই ভাই, সিকদার গ্রুপের মালিক। নিজেদের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলা তখন তাদের ঘাড়ে।
পুলিশ জানত। সরকারও জানত। তবু কেউ থামাতে আসেনি। কারণ তারা শেখ মজিবের পারিবারিক বিশ্বস্ত বন্ধু সিকদার এর ছেলে ও হাসিনার আশীর্বাদপুষ্ট!
সেই রন হক সিকদার আজ মারা গেলেন দুবাইয়ের হাসপাতালে। ৬৮১ কোটির ব্যক্তিগত ঋণ, একটি পয়সাও ব্যাংকে ফেরেনি। সিকদার গ্রুপেরই মোট খেলাপি ৬ হাজার ৩৮০ কোটি। ন্যাশনাল ব্যাংক আগেই তছনছ। এই ছিল রেখে যাওয়া উত্তরাধিকার।
সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, লন্ডন, আমেরিকায় ছড়িয়ে থাকা হাজার কোটির ব্যালেন্স কোনো কাজে আসছে না। আজ তিনি মাটির নিচে যাচ্ছেন শুধু হাজার টাকার কাফন পরে।
লুটের টাকা পরকালে কাজে আসে না। এই সত্যটা জানতেও কি মানুষকে মরতে হয়?
তারা তো শুধু একটি ব্যাংকের কাছে ঋণী হয়নি,তারা ঋণী হয়েছে ব্যাংকে আমানতদারি কোটি কোটি গ্রাহকের কাছে।
এই ঋণ তারা কিভাবে শোধ করবে?
@তৌফিক ইফতেখার
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা