1
2
| প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাড়াটিয়া স'ন্ত্রা'সী স'ন্দে'হে ৩ র্যাব সদস্যের উপর হা'ম'লা।
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাড়াটিয়া সন্ত্রাসী সন্দেহে ৩ র্যাব সদস্যের উপর হামলা।
মো. জাবেদ আহমেদ জীবন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী সন্দেহে হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) তিন সদস্য। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর কয়েক ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে ঘোরাফেরা করতেও দেখা গেছে। ঘটনার পর সংশ্লিষ্ট অনেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগাতোয়া গ্রামে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ‘আজম গ্রুপ’ ও ‘মন মিয়া মেম্বার গ্রুপ’ নামে পরিচিত ওই দুই পক্ষের সংঘর্ষে ইতোমধ্যে চারজনের বেশি নিহত হয়েছেন।
পরিচয় গোপন রেখে স্থানীয়রা বলেন, সোমবার দুপুরে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে গ্রামে প্রবেশ করলে তাদের প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী সন্দেহ করা হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে মারধর করেন। একপর্যায়ে তারা নিজেদের র্যাবের সদস্য পরিচয় দিলে পরিস্থিতি শান্ত হয় এবং তাদের ছেড়ে দেওয়া হয়।
আহত র্যাব সদস্যরা হলেন রাশেদ (৪২), কাজল (৩৩) ও আব্দুল মালেক (৩৪)। পরে তারা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। হাসপাতালের চিকিৎসক ডা. মুরাদের তত্ত্বাবধানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।
র্যাব সদস্যদের উপর হামলাকারী মন মিয়া মেম্বার গ্রুপের একজন স্থানীয় বাসিন্দা মো. হালিম বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েকদিন আগে আমাদের পক্ষের একজন লিটন মিয়া খাগাতুয়া উত্তর পাড়া খাল পাড় মাটি কাটতে ছিলো তখন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার হঠাৎ কয়েকজন মোটরসাইকেলে এলাকায় প্রবেশ করলে এবং তাদের পেছনে প্রতিপক্ষের লোকজনকে দেখা গেলে আমরা তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী সন্দেহ করি তারা হামলার উদ্দেশ্যে এসেছে। পরে তাদের আটক করা হয়। পরে জানতে পারি তারা র্যাব সদস্য।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মূর্শেদুল আলম বলেন, সাদা পোশাকে কয়েকজন র্যাব সদস্য ওই এলাকায় গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বলে শুনেছি। বিস্তারিত বিষয় র্যাব কর্তৃপক্ষ বলতে পারবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার জানান, আমাদের ৩ জন্য সদস্য তথ্য সংগ্রহের কাজে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাচ্ছিলেন। পথে খাগাতোয়া এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। আহত সদস্যদের র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীদের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়নি, যা নিয়ে এলাকাবাসী মনে করছেন আবারও একটি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা