1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সামাজিক যোগাযোগ মাধ্যমে অ'প'প্র'চা'রে'র অ'ভি'যো'গে বিএনপি নেতা জিয়ার থানায় জি'ডি
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতা জিয়ার থানায় জিডি
খাগড়াছড়ি প্রতিনিধি :
ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে মাটিরাঙ্গা থানায় জিডি (সাধারন ডায়েরী) করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান। সাম্প্রতিক সময়ে কিছু 'ফেইক আইডি' ব্যবহার করে এই অপচেষ্টা চালানো হচ্ছে দাবি করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।
শুক্রবার মাটিরাঙ্গা থানায় জিডি (সাধারন ডায়েরী) সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে Time Bulletin, মির্জা কায়কোবাদ, Selim Bhuiyan, channel Shakil Khan, নীল সেঁজুতি (সেঁজু) নামের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও
দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কাল্পনিক তথ্য প্রচার করে আমার ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ভাবে আমাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি চক্র পর্দার আড়াল থেকে আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে। মাটিরাঙ্গা থানায় ১৫ মে জিডি করেছেন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এই অপপ্রচারের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের অপতৎপরতার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে ফেইক আইডির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবী জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা