1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে ফুলেল শুভেচ্ছা
এনামুল হক, ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হাসান জাফির তুহিন এর চাটমোহর আগমন উপলক্ষে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকাল ৪টায় পাবনার চাটমোহরের ঐতিহাসিক বালুচর খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি পাবনা-৩ আসনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন (পাবনা-সিরাজগঞ্জ) এর সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। তিনি বক্তব্যে বলেন, জনবান্ধব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে পাবনা-৩ আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, হাসান জাফির তুহিন ও এমপি আরিফা সুলতানা রুমার সমন্বিত প্রচেষ্টায় পাবনা-৩ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা