1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মানিকছড়িতে ছেলে সেজে ঘুরছিলেন নববধূ
নিজস্ব প্রতিবেদক
মানিকছড়িতে ছেলে সেজে ঘুরছিলেন নববধূ
মানিকছড়ি উপজেলা প্রতিনিধি:
ছোট চুল, গায়ে ছেলেদের শার্ট-প্যান্ট চলাফেরাও পুরোপুরি একজন তরুণের মতো!
কেউ বুঝতেই পারেনি যাকে সবাই ছেলে ভেবে পাশ কাটিয়ে যাচ্ছিল, তিনি আসলে একজন গৃহবধূ
খাগড়াছড়ির মানিকছড়ি গরুবাজার এলাকায় দেখা যায় এই রহস্যময় ঘটনাটি।
স্থানীয়দের সন্দেহজনক মনে হলে শনিবার বিকেলে ওই তরুণীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
পরে জানা যায়, তিনি আসলে “বৃষ্টি” নামের এক নববিবাহিতা নারী।
তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। স্বামী একজন চাকুরীজীবী বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন।
তবে কেন তিনি ছেলের বেশ ধারণ করেছিলেন, কোথায় যাচ্ছিলেন, কিংবা এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ছেলেদের পোশাক, ছোট করে কাটা চুল আর আচরণ দেখে সাধারণ মানুষের পক্ষে বুঝার কোনো উপায়ই ছিল না তিনি একজন নারী।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা