1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সেনবাগে মা'দ'ক ও দেশীয় অ'স্ত্র'স'হ দুই যুবক আ'ট'ক ।
নিজস্ব প্রতিবেদক
সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক ।
মোঃ সামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, মাদক ক্রয়-বিক্রয়ের হিসাব সংবলিত খাতা এবং ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসময় মোঃ জাবেদ (৩৩),
মোঃ জাফর ইকবাল সুজন (৩১) কে আটক করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা