1
2
| প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ইউপিডিএফ নেতার হু'ম'কি'তে গুইমারায় খাল খননের কাজ ব'ন্ধে'র অ'ভি'যো'গ
নিজস্ব প্রতিবেদক
ইউপিডিএফ নেতার হুমকিতে গুইমারায় খাল খননের কাজ বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
ইউপিডিএফের (প্রসীত) গুইমারা উপজেলা পোস্ট কমান্ডার দুর্জয় চাকমা ভেকু (খননযন্ত্র) পরিচালক শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে হুমকি দেন। এর প্রেক্ষিতে পথাছড়া/বড়পিলাক এলাকায় খাল খননের কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ইউপিডিএফের (প্রসীত) গুইমারা উপজেলা পোস্ট কমান্ডার দুর্জয় চাকমা ভেকু (খননযন্ত্র) পরিচালক শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে হুমকি দেন। এ সময় তিনি খাল খননের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়।
এর প্রেক্ষিতে সোমবার (১৮ মে) থেকে পথাছড়া/বড়পিলাক এলাকায় খাল খননের কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, দুর্জয় চাকমা ভেকু পরিচালকের কাছে তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পুনরায় কাজ শুরু করার নির্দেশনা দেন।
এদিকে অভিযোগ উঠেছে, ইউপিডিএফ সদস্য দুর্জয় চাকমা প্রকল্পে কর্মরত শ্রমিকদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায় করেছেন।
তবে এ বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা