1
2
| প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সরাইল সেপটিক ট্যাংক ভিতরে কাজ করতে নেমে চার নির্মান শ্রমিকের মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক
সরাইল সেপটিক ট্যাংক ভিতরে কাজ করতে নেমে চার নির্মান শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে নির্মান কাজ করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে ।
আজ বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন,কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মেহদি(১৭),হৃদয় মিয়া (২৩) ও ইমাম হোসেন (৩০) এ ধরন্তী গ্রামের দৌলতল পাড়া এলাকার আরমান মিয়া (১৮)
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ- পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে । ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই ঘটনা ঘটে থাকতে পারে । তবে তদন্ত ছাড়া এখনই কোন কিছু বলা যাচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মঞ্জুর কাদের ঘটনর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।ফায়ার সার্ভিস ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করেছে । লাশগুলো থানায় আনা হয়েছে ।।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের গ্যাসজনিত মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা